গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জয়শঙ্কর-রুবিয়ো বৈঠকে আমেরিকার ভিসা সমস্যা 

    জয়শঙ্কর-রুবিয়ো বৈঠকে আমেরিকার ভিসা সমস্যা 

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে বৈঠকে আমেরিকার ভিসা নীতির প্রসঙ্গও তুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার নতুন ভিসা নীতির কারণে সমস্যায় পড়ছেন সেই সব ভারতীয়েরা, যাঁরা বৈধ ভাবে সে দেশে যেতে চাইছেন।

    রুবিয়োকে বৈঠকে জানান জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন , মানুষের সঙ্গে মানুষের সংযোগই ভারত-আমেরিকা সম্পর্কের ভিত্তি। বৈধ পর্যটকেরা ভিসা পেতে যে সমস্যার সম্মুখীন হন, সে বিষয়ে রুবিয়োকে জানানো হয়েছে।

    বেআইনি যাতায়াত নিয়ে যেমন আমরা পরস্পরকে সহযোগিতা করছি, তেমন প্রত্যাশা হল, এই কারণে যেন বৈধ যাতায়াত কোনও ভাবেই প্রভাবিত না হয়। ব্যবসা, প্রযুক্তি, গবেষণা নিয়ে আমাদের যে পারস্পরিক সমঝোতা রয়েছে, সেই দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরে সাংবাদিক বৈঠকে রুবিয়ো জানান, ভারতকে নিশানা করে এই ব্যবস্থা তৈরি হয়নি। সারা পৃথিবীর জন্য এই একই ব্যবস্থা রয়েছে। আমেরিকা রূপান্তরের পর্যায়ে রয়েছে। কিছু তো ধাক্কা লাগবেই। আমেরিকা আসলে অভিবাসন নীতির আধুনিকীকরণ করছে। ২ কোটি মানুষ গত কয়েক বছরে অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। সেটাই আমাদের কাছে এখন চ্যালেঞ্জ।