গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, চাষের জমিতে জরুরি অবতরণ বিমানের 

    মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, চাষের জমিতে জরুরি অবতরণ বিমানের 

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স
    ফের আকাশপথে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে চাষের জমিতে জরুরি অবতরণ করল প্রশিক্ষণ বিমান। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।
    ঘটনায় বিমানটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও পাইলট রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, রবিবার সকাল ১০ টা নাগাদ উত্তরপ্রদেশের ধনিপুর বিমানবন্দর থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল পাওনিয়র অ্যাভিয়েশন সংস্থার এক প্রশিক্ষন বিমান। তবে আকাশে ওড়ার অল্প সময়েই কয়েকশো ফুট উপরে ওঠে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
    সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে এসেছে। জরুরি অবতরণের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা  ডিজিসিএ-কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে রানওয়েতে ফিরে আসার মতো সুযোগ পায়নি বিমানটি। গুরুতর এই পরিস্থিতিতে জনবহুল এলাকা এড়িয়ে অবতরণের জন্য একটি চাষের জমি বেছে নেন পাইলট। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞদের একটি কারিগরি দল বিমানটির ব্ল্যাক বক্স এবং ইঞ্জিনের যন্ত্রাংশ পরীক্ষা করবে।