গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে !

    আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে !

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে। খুলতে চলেছে হরমুজ। এখন যে পর্যায়ে আলোচনা চলছে, তার মূল লক্ষ্যই হল যুদ্ধের অবসান ঘটানো। এমনই জানালেন ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই।
    তবে একই সঙ্গে নিজেদের শর্তের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত রাখার উদ্দেশ্যেই পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে রয়েছে। ইরানের ১৪ দফা প্রস্তাবকে সামনে রেখে যুদ্ধ অবসানের পথ খোঁজার কাজ চলছে।
    এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আমেরিকার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসমাইল। তিনি মনে করেন, আলোচনা সদার্থক হওয়ার অর্থ এই নয় যে আমেরিকা এবং ইরান এতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও সমঝোতায় পৌঁছনো যাবে। এখন আলোচনা যে পর্যায়ে রয়েছে, তাতে বরং বলা যায়, কিছু নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছনো যাবে। প্রসঙ্গত, রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। অপেক্ষা শুধু ঘোষণার। ট্রাম্প এ-ও জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।