গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International কিভে জোরালো হামলা রাশিয়ার 

    কিভে জোরালো হামলা রাশিয়ার 

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স
    ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। রাতভর হামলা চালানো হয় বলে দাবি কিভের। অন্য দিকে, হামলা প্রসঙ্গে মস্কো পাল্টা দাবি করেছে, রাশিয়ার বসতি এলাকাগুলি বেছে বেছে নিশানা বানাচ্ছে ইউক্রেন।
    পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের কোনও বসতি এলাকায় হামলা চালানো হয়নি বলে দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, উদ্ধৃত করে সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ওরেশনিক, ইসকান্দার, কিনঝল এবং জিরকন ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমি এবং আকাশ থেকে হামলা চালানো হয়েছে ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে। সঠিক নিশানায় হামলা হয়েছে বলে দাবি মস্কোর।
    তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিভের বসতি এলাকাগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনা। এমনকি হামলা চালাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। কিভের ৪০টি জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। বেশ কয়েকটি স্কুল, বহুতল এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।