গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International লোভনীয় বেতনের টোপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ৪৪ ভারতীয় 

    লোভনীয় বেতনের টোপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ৪৪ ভারতীয় 

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স
    লোভনীয় বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হত রাশিয়ায়। তার পরে বাধ্য করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়াইয়ে নামতে। এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে শোরগোল পড়তে নড়েচড়ে বসে কেন্দ্র।
    এও অভিযোগ ওঠে, রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে ‘উদাসীন’ সরকার। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। জানা যাচ্ছে , ২১৭ জন ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছিলেন।
    তাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার। আরও জানানো হয়েছে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ছয় ভারতীয়ের খোঁজ পাওয়া যায়নি। কেন্দ্রের দাবি, রাশিয়ার সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি পাওয়া ১৩৯ জনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যোগাযোগ করা হয়েছে সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে।