গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur সবকা বিকাশের সাথে হিসেব হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

    সবকা বিকাশের সাথে হিসেব হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

    0
    11
    ছবি সৌজন্যে :ফেসবুক

    সবকা সাথ, সবকা বিকাশের সঙ্গে সবকা হিসেবও হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

    মুখ্যমন্ত্রী বলেছেন হিসেব অবশ্যই হবে, তবে আইনের মাধ্যমে। তিনি বলেছেন কলকাতায় জাভেদ খানের ছেলে, সোনা পাপ্পু, রাজু নস্করদের অবস্থা যা হয়েছে। একবার মহানগর থেকে বেরতে দিন আস্তে আস্তে সব হবে। যা চুরি করেছে সব বের করা হবে। যে গর্তে রেখেছে, সেই গর্ত খুঁড়ে বার করা হবে।

    তিনি আরও বলেছেন বিজেপির ৪ হাজার কর্মীকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। এর বিচার হবে না। এখনও তৃণমূলের গুণ্ডাগুলো বাড়িতে আছে, চাইলে বিজেপির লোকজন ইট খুলে নিতে পারে। কিন্তু বিজেপি শিক্ষা দেয় না। এদের আসল জায়গা হবে জেল।