ঘাড় ধরে যাঁকে মাছ বিক্রি করাবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাই লক্ষাধিক ভোটে ফলতা থেকে জিতেছেন। আর জয় পেয়েই দেবাংশু পাণ্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। তৃণমূলকে বিঁধে বলেছেন ফলতায় আর কারও চোখরাঙানি চলবে না। মা-বোনেদের ওপর অত্যাচার হবে না। এখানে গণতন্ত্র ফিরে এসেছে। রবিবার ভোটের ফল বেরতে গেরুয়া ঝড়ে কার্যত তছনছ ডায়মণ্ডহারবার মডেল। ২২ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে জয়ী ঘোষণা করা হয়।
গ্রাম থেকে শহর
News & Much More





