গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata হেস্টিংসে বাতিস্তম্ভের আলো ভেঙে মৃত শিশুকন্যা 

    হেস্টিংসে বাতিস্তম্ভের আলো ভেঙে মৃত শিশুকন্যা 

    0
    13
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতার হেস্টিংসে বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকাল ৭টা নাগাদ বাতিস্তম্ভের নীচে খেলা করছিল ওই নাবালিকা।
    বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মাথায় গুরুতর চোট পায় সে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হেস্টিংসে উড়ালপুলের তলায় পরিবারের সঙ্গে থাকত গুড়িয়া খাতুন নামে ছ’বছরের ওই শিশু। নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, বাতিস্তম্ভের সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না।
    এখনও একটি লাইট বিপজ্জনকভাবে ঝুলছে বলে দাবি করেছেন তাঁরা। যে লাইটটি ভেঙে পড়ে সেটা লাগানোর জন্য ৩টে নাটবল্টু থাকলেও, মাত্র একটি নাটবল্টু দিয়ে লাইটটি লাগানো ছিল বলে অভিযোগ করেছেন তাঁরা। নিহত গুড়িয়ার বাবা পেশায় দিনমজুর।