গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ১০ দিনে ৪ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

    ১০ দিনে ৪ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স
    ১০ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার দেশে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। সোমবার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা।
    ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। কলকাতাতেও পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে শহরে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ টাকা।
    এছাড়া, মুম্বইয়ে এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১১১.২১ টাকায়, দাম বেড়েছে ২.৭২ টাকা। চেন্নাইয়ে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার  ডিজেল সেখানে পাওয়া যাচ্ছে। চেন্নাইয়ে  ডিজেলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা।