
একসময়-র হাওড়ার কুখ্যাত ডন-কে অন্তর্বাস পরিয়ে, মাথা নেড়া করিয়ে ভরা বাজারে ঘুরিয়েছে পুলিশ। ধৃত আকাশ সিং। কুখ্যাত দুষ্কৃতীর পরনে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার।
যে আকাশ এতদিন থমকে-চমকে ঘুরে বেড়াত, সে বর্তমানে মাথা একেবারে নিচু করে পুলিশের সঙ্গে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখে থমকে যান অনেকেই। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। একসময় উত্তর হাওড়া এলাকায় বোমাবাজি, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকত সে। কমপক্ষে ২০টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও নাকি নাম জড়িয়েছিল আকাশের। তবে রাজ্যে পালাবদলের পরই বদলে গিয়েছে ছবি।
চলতি মাসের শুরুর দিকই তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। ২০২১ সালে হামলার ঘটনায় পুনর্নির্মাণও করা হয়।








