গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ‘বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে’ : দিলীপ

    ‘বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে’ : দিলীপ

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিস নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুলে আইনি পথে চিঠি দিন।
    আইনের মাধ্যমেই যেতে হবে। আইন সবার জন্য সমান। বুলডোজার সবখানে পৌঁছতে পারে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাটের বাসভবনের বেআইনি অংশ ভেঙে ফেলা এবং তাঁর নিজস্ব সম্পত্তির পুনর্মূল্যায়ন নিয়ে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা।
    এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব অভিষেক বলেছিলেন, যাঁরা এসব প্রশ্ন করছেন, তাঁরা কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন, অবৈধ অংশটা কোথায়? এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুলে আইনি পাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অভিষেককে পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ।