গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুতে মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক

    বেঙ্গালুরুতে মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বেঙ্গালুরু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় রুটে উদ্ধার হয়েছিল ভয়ংকর বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক। নিরাপত্তায় গাফিলতির সেই ঘটনায় এবার বেঙ্গালুরুর পুলিশ সুপারের তরফে সাসপেন্ড করা হয়েছে ৬ জন পুলিশকর্মীকে।

    ঘটনার সূত্রপাত ১০ মে। বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই যাত্রাপথে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার হয় দুটি জিলেটিন স্টিক। জানা যায়, মোদি ওই পথে যাওয়ার আগে পুলিশের কাছে সন্দেহজনক একটি ফোনকল আসে। তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় রাস্তার ধার থেকেই উদ্ধার হয় জিলেটিন স্টিকগুলি। মোদির কনভয়ে বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

    জানা যায়, যেখানে জিলেটিন স্টিক দুটি পাওয়া গিয়েছিল সেখান থেকে অনুষ্ঠানস্থল ছিল মাত্র ৩ কিলোমিটার দূরে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তের পর অবশেষে ওই ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল বেঙ্গালুরুর পুলিশ সুপারের তরফে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ৬ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে বরখাস্তের নির্দেশ বহাল থাকবে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে বিস্ফোরক কীভাবে পৌঁছালো এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার কোনও ইচ্ছাকৃত চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।