
বারাসতে সিএএ সংক্রান্ত কাজে এসেছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আর সেখানে পোস্ট অফিসে বিশাল লাইন দেখে ছুটে গিয়েছেন তিনি। বারাসতের পোস্ট অফিসে অন্নপূর্ণার ভাণ্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করতে পড়েছিল লম্বা লাইন। পোস্ট অফিসে গিয়ে সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে মানুষের হয়রানি যেন না হয়, সুপারিন্টেন্ডেন্টকে কড়া বার্তা দিয়েছেন অশোক কীর্তনিয়া। মন্ত্রীকে সামনে পেয়ে হয়রানির শিকার হওয়া মানুষরা তাদের ক্ষোভ উগড়ে দেন। চলতি বছর বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাম তোলার ক্ষেত্রে সিএএ সার্টিফিকেট প্রদান বাধ্যতামূলক ভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। সেই মোতাবেক বারাসাত পোস্ট অফিসে গত এক সপ্তাহ ধরে ভিড় করতে থাকেন হাজার হাজার মানুষ। কিন্তু প্রত্যেক দিনই তাদের ফিরে যেতে হচ্ছে নানা কারণে। যদিও পোস্ট অফিস সূত্রে জানা গেছে অন্নপূর্ণা যোজনা নাম সংযুক্তি ও সংশোধনের কাজ চলছে তার জন্য বিশাল মানুষের ভিড় হচ্ছে। পাশাপাশি সিএএ সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রেও একই রকম মানুষের চাপ রয়েছে।








