গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ত্বিশার মৃত্যু : দু’পক্ষকে রাশ টানতে বলল সুপ্রিম কোর্ট

    ত্বিশার মৃত্যু : দু’পক্ষকে রাশ টানতে বলল সুপ্রিম কোর্ট

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোপালে মৃত ত্বিশা শর্মার মামলায় সব পক্ষকেই প্রকাশ্য মন্তব্যে রাশ টানার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। ত্বিশার পরিবার এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে সংবাদমাধ্যমে মুখ না-খোলার পরামর্শ দিয়েছে আদালত।

    সংবাদমাধ্যমগুলিকেও এ বিষয়ে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ত্বিশার শাশুড়ি প্রাক্তন বিচারক বলে এই মামলায় বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তা নিয়ে ব্যথিত সুপ্রিম কোর্ট।এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিচারপতিরা। উল্লেখ্য, ১২ মে ভোপালের কাটরা হিল্‌স এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন মডেল-অভিনেত্রী ত্বিশার দেহ। তাঁর পরিবারের অভিযোগ, পণের দাবিতে ত্বিশার উপর শ্বশুরবাড়িতে অত্যাচার করা হত। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। তাঁর স্বামী তথা আইনজীবী সমর্থ সিংহকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংহ অবসরপ্রাপ্ত বিচারক। তাঁদের পাল্টা দাবি, ত্বিশা মাদকাসক্ত ছিলেন।অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

    মধ্যপ্রদেশ সরকার আগেই মামলার তদন্তভার তুলে দিয়েছে সিবিআই-এর হাতে। ত্বিশার পরিবার এবং মধ্যপ্রদেশ সরকারের তরফে মধ্যপ্রদেশ হাই কোর্টে গিরিবালার আগাম জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। এই অবস্থায়,ত্বিশার মামলায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মামলাটি শোনে। বলা হয়েছে, এই ঘটনায় স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় কিছু কিছু পদক্ষেপে আদালত ব্যথিত।