গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment বরুণের মায়ের ভূমিকায় মৌনি, সমালোচনা

    বরুণের মায়ের ভূমিকায় মৌনি, সমালোচনা

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন সিনেমা, হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়-এর ট্রেলার মুক্তির পর থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে।

    ডেভিড ধাওয়ানের চিরাচরিত কমেডি ঘরানার এই সিনেমায় ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানের নকল মা হিসেবে দেখা গেছে ৪০ বছর বয়সী অভিনেত্রী মৌনি রায়কে। প্রায় সমবয়সী দুই শিল্পীর এমন অনস্ক্রিন মা-ছেলের সম্পর্ক নিয়ে ইন্টারনেট ইউজারদের মধ্যে তুমুল কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সিনেমার ট্রেলারে দেখা গিয়েছে, বরুণ ধাওয়ানের চরিত্রটি তার এক বন্ধুকে বলিউডের অতীতে মা চরিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী, নিরূপা রায়ের মতো একজন মায়ের ব্যবস্থা করে দিতে বলে। সেই অনুরোধের পর পর্দায় মৌনি রায়কে এক জমকালো সাজে অবতীর্ণ হতে দেখা গিয়েছে। ট্রেলারের এই দৃশ্যটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া এক্সে নানা রকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেক দর্শক সিনেমার এই ধরনের কন্টেন্ট ও কমেডির সমালোচনা করেছেন।

    একজন ক্ষুব্ধ ইউজার মন্তব্য করেছেন, বরুণের বয়স ৩৯ এবং মৌনির বয়স ৪০, অথচ তারা এখনো চান দর্শকেরা এই দৃশ্য বিশ্বাস করুক। এটি আর কমেডি নয়, বরং সেই একই সেকেলে ছাঁচ ও জোর করে বানানো পাগলামি। কেউ কেউ আবার এই ধরনের উপস্থাপনকে নিম্নমানের ডিজিটাল কনটেন্ট বা, মানসিক অবক্ষয় সৃষ্টিকারী উপাদান, ব্রেন রট হিসেবেও অভিহিত করেছেন। এর পাশাপাশি চলচ্চিত্রে অভিনেতা জিমি শেরগিলের চরিত্রটি মৌনি রায়ের সঙ্গে পুরোনো সিনেমার ধাঁচে রসিকতা করবেন বলেও অনেক দর্শক অনুমান করছেন।