গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের নতুন সিইও হলেন নীলম মীনা

    রাজ্যের নতুন সিইও হলেন নীলম মীনা

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন আইএএস নীলম মীনা-কে। ১৯৯৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। মনোজকুমার আগরওয়ালের পরে এ বার তিনিই হয়েছে রাজ্যের পরবর্তী সিইও।
    রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাইয়ের জন্য তিনটি নাম নির্বাচন কমিশনে পাঠিয়েছিল রাজ্য। বিধি মেনে মুখ্য নির্বাচন কমিশনায় এবং দুই নির্বাচন কমিশনারের প্যানেল ওই তিন আইএএস আধিকারিকের মধ্যে থেকে এক জনকে রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে বেছে নিয়েছে। নীলম মীনা ছাড়াও ওই দৌড়ে ছিলেন তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। দিল্লির নির্বাচন সদনে তাঁদের নাম পাঠানো হয়েছিল। নীলম মীনা-র জন্ম ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি।
    স্নাতকোত্তরের পর ইউপিএসসি দেন। ১৯৯৮ ব্যাচের এই আইএএস ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসাবে কাজ করছিলেন। তা ছাড়া অতীতে প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, ব্যক্তিগত সচিব, জেলা কালেক্টর ও ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।