গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রসেনজিতের পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর গ্রহণ হেমার

    প্রসেনজিতের পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর গ্রহণ হেমার

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাইসিনা হিলসে টলিউডের জ্যেষ্ঠপুত্র’র হাতে উঠেছে পদ্ম সম্মান। অন্যদিকে কিংবদন্তি ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে।

    প্রয়াত অভিনেতার হয়ে পদ্ম সম্মান গ্রহণ করেছেন হেমা মালিনী। সোমবার, রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম সিভিল ইনভেস্টিচার সেরিমনিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত ব্যক্তিত্বদের হাতে এই সম্মান তুলে দিয়েছেন।

    এবছর ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। যে তালিকায় প্রয়াত তারকা ধর্মেন্দ্র-সহ মালয়ালম মেগাস্টার মামুত্তি, গায়িকা অলকা ইয়াগনিকও রয়েছেন। উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ এই পদ্ম সম্মানের তালিকায় এবার ১১ জন বাঙালিও রয়েছেন। উল্লেখ্য শিল্প-সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান, সমাজসেবা এবং জনকল্যাণের মতো বিভিন্ন পরিসরে অসামান্য অবদানের জন্য পদ্ম পুরস্কার দেওয়া হয়।