গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানচুক্তি না হলে ‘অন্য পথে’ হাঁটবে আমেরিকা : রুবিও

    ইরানচুক্তি না হলে ‘অন্য পথে’ হাঁটবে আমেরিকা : রুবিও

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সঙ্গে একটি ভালো ও শক্তিশালী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ওয়াশিংটন অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ কিছুটা কমিয়ে দেওয়ার পর রুবিওর এই মন্তব্য সামনে এসেছে।

    নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেছেন, ভেবেছিলেন হয়তো কোনও অগ্রগতির খবর আসতে পারে। তবে বিষয়টি নিয়ে খুব বেশি কিছু ধরে নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছেন, আমাদের টেবিলে এমন একটি শক্ত ভিত্তির প্রস্তাব রয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং নৌ পথ স্বাভাবিক করা সম্ভব হতে পারে। উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল।

    টানা ৩৯ দিন ভয়াবহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে। একই সময়ে মধ্যস্থতাকারীরা একটি সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান এখনও অধিকাংশ জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে এবং আমেরিকা, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে।একদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, চুক্তি সম্পন্ন, অনুমোদিত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত মার্কিন অবরোধ পুরোপুরি বহাল থাকবে। একই পোস্টে তিনি আরও বলেছেন, উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।