গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সারের দাম : সতর্ক থাকতে বললেন অর্থমন্ত্রী সীতারমণ

    সারের দাম : সতর্ক থাকতে বললেন অর্থমন্ত্রী সীতারমণ

    0
    6
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দেশে তেলের দাম বেড়েছে, সারের দাম বৃদ্ধি পেয়েছে কল্পনাতীত। এই পরিস্থিতিতে তিনটি জিনিসে নজর দেওয়া প্রয়োজন, যাদের ইংরেজি প্রতিশব্দের আদ্যক্ষর এফ, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

    অর্থমন্ত্রীর মতে, জ্বালানি তেল, সার এবং বিদেশি মুদ্রা,এই তিনটি বিষয়ে আপাতত নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি, তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও ভাবে দেশে ভয়ের উদ্রেক করলে চলবে না। এ ক্ষেত্রে তাঁর নিশানায় বিরোধী দলগুলি বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধি অন্যতম চ্যালেঞ্জ। সেই সঙ্গে সারের দামবৃদ্ধি হয়েছে কল্পনাতীত। তাঁর মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব সুদুরপ্রসারী। নির্মলা সীতারমণ বলেছেন, পশ্চিম এশিয়ার সমস্যা শুধু কূটনৈতিক বা ভৌগোলিক-রাজনৈতিক বিষয় নয়। ব্যবসার ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, সমস্যা তৈরি হচ্ছে, কারণ, এই কারণে জ্বালানির দাম বেড়েছে। পণ্যবাহী জাহাজ দেরিতে আসছে।

    পরিবহণের খরচ বেড়েছে। মুদ্রায় চাপ পড়েছে। রফতানির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য,গত দু’সপ্তাহের কম সময়ে দেশে চার বার বৃদ্ধি পেয়েছে তেলের দাম। গত ১১ দিনে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ৭.৩৮ টাকা। এই পরিস্থিতিতে একটি কর্মসূচিতে নির্মলা সীতারমণ জানিয়েছেন, সম্প্রতি বিদেশি মুদ্রা বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবেদন করেছেন, তা-ও গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, তিনটি এফ,ফুয়েল জ্বালানি, ফার্টিলাইজ়ার সার, ফোরেক্স বিদেশি মুদ্রা-য় নজর দেওয়া খুব দরকার।