গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা আমেরিকার!

    ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা আমেরিকার!

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    সমঝোতা নিয়ে‌ অনিশ্চয়তার মাঝে ইরানে ফের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।
    মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। তবে এই বিবৃতির কিছু আগেই দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণ হয়েছে।
    আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সবরকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা।