গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International তেহরানকে ইউরেনিয়াম ধ্বংস করতেই হবে : ট্রাম্প

    তেহরানকে ইউরেনিয়াম ধ্বংস করতেই হবে : ট্রাম্প

    0
    7
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ইরানের কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে না দিলেও চলবে। তবে তা ধ্বংস করতে হবে। আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না গিয়ে কূটনৈতিক পথে সমাধানে আগ্রহী তিনি। সোমবার গভীর রাতে‌ ভারতীয় সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইরানে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতেই হবে।
    তা আমেরিকায় নিয়ে গিয়েও করা যেতে পারে, বা ইরানে, অথবা অন্য কোনও বিকল্প জায়গায়। আমেরিকার পরমাণু শক্তি কমিশন বা অন্য কোনও সমতুল সংস্থার উপস্থিতিতে গোটা প্রক্রিয়াটি হবে। ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে আমেরিকার হাতে তুলে দেওয়া হোক— যাতে তা দেশে ফিরিয়ে এনে ধ্বংস করা যায়। অথবা, ইরানের সঙ্গে সমন্বয় রেখে যৌথ ভাবে তা ঘটনাস্থলেই কিংবা অন্য কোনও পছন্দের জায়গায় ধ্বংস করা যেতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি দেখার জন্য উপস্থিত থাকবে পারমাণবিক শক্তি কমিশন বা তার সমতুল কোনও সংস্থা।