গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports এসি মিলান কোচ আল্লেগ্রি ছাঁটাই হলেন

    এসি মিলান কোচ আল্লেগ্রি ছাঁটাই হলেন

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কাইয়ারির বিপক্ষে সিজনের শেষ ম‍্যাচে হারের চড়া মূল‍্য দিতে হয়েছে এসি মিলানের। চ‍্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব‍্যর্থ হয়েছে দলটি। আসর শেষ হওয়ার পরদিন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করেছে তারা।

    মিলান এক বিবৃতিতে অভিজ্ঞ কোচকে বিদায় করার খবর জানায়। আগামী সিজনে ক্লাবের ফুটবলকে ঢেলে সাজাতে আল্লেগ্রির পাশাপাশি কয়েকজন সাপোর্ট স্টাফকেও ছাঁটাই করে ক্লাবটি।এদিকে সেরি আর দ্বিতীয়ভাগ একদমই ভালো কাটেনি মিলানের। কাইয়ারির বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে হারে দলটি। শেষ পাঁচ ম‍্যাচে কেবল একটিতে জয় পাওয়া মিলান ৭০ পয়েন্ট নিয়ে হয় পঞ্চম।উল্লেখ্য ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন আল্লেগ্রি। চলতি সিজনের শুরুতে দ্বিতীয় মেয়াদে দলটির কোচ হন তিনি। প্রথম ভাগে ট্রফি লড়াইয়ে ভালোভাবেই ছিল মিলান।কিন্তু দ্বিতীয়ভাগের নিদারুণ ব্যর্থতায় সেরা চারে থাকতেও ব্যর্থ হলো দলটি।

    এর মাশুল দিয়ে চাকরি হারালেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। এক বিবৃতিতে মিলান জানিয়েছে,পরবর্তী কোচের নাম যথাসময়ে জানাবে তারা।