গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মপ্রকাশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

    বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মপ্রকাশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবার থেকে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    বুধবার মুখ্যসচিব, অর্থসচিব, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তাঁর উপস্থিতিতে ফর্ম প্রকাশিত হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে, তত তাড়াতাড়ি সুবিধে মিলবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভাণ্ডারে এবং স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারত প্রকল্পে রূপায়িত করার কাজ শুরু হয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে যতদিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডার-এর টাকা নিয়ম মেনেই পাবেন তাঁরা। তিনি আরও বলেছেন প্রশাসনিক বৈঠকে ঠিক হয়েছে সবজায়গায় জনকল্যাণ শিবির হবে। চালু থাকা এবং আগামী দিনে আসতে থাকা সব প্রকল্পের বেনিফিট মানুষকে দেবেন।

    ১৫ থেকে ১৭ জুন শিবির হবে। মা কান্টিন নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এবার থেকে সপ্তাহে ২ দিন মা ক্যান্টিনে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত।