গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home South 24 Pgs পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

    পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

    0
    25
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুলিশের চোখ ধুলো দিয়ে পগারপাড় হয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁকে ওড়িশার পুরী থেকে আটক করল এসটিএফ টিম। সূত্রের খবর, পুরীর ব্লু লিলি হোটেল থেকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে আটক করা হয়েছে।

    ১৪ মে তল্লাশিতে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে এড়িয়ে পালিয়ে যান বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। একাধিক জায়গায় খোঁজ চালানোর পর অবশেষে পুরীতে তাঁর অবস্থানের খবর পায় এসটিএফ। এরপরই বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সূত্রের দাবি।

    সূত্রের খবর, পুরীর একটি হোটেলে লুকিয়ে ছিলেন দিলীপ মণ্ডল। ব্লু লিলি হোটেলে এসটিএফ টিম পৌঁছে তাঁকে আটক করে।