গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে সিঙ্গাপুরে ৬ মাসের কারাদণ্ড

    বাইজু’সের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে সিঙ্গাপুরে ৬ মাসের কারাদণ্ড

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    আদালত অবমাননার অভিযোগে বাইজু’সের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের ছ’মাসের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের এক আদালত। জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া বাইজুর সম্পত্তি সংক্রান্ত আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে।
    সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বাইজু’সের প্রতিষ্ঠাতার কারাদণ্ড হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তার কাছে বাইজুকে আত্মসমপর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার পরিশোধ করতেও বলা হয়েছে। তবে বাইজুর সিঙ্গাপুরে আছেন না অন্য কোথাও, তা স্পষ্ট নয়। 
    ২০০৮ থেকে ২০০৯ সালের মাঝামাঝি ভিডিয়ো কোচিং শুরু করেন বাইজু, এবং শেষে দু’বছর পর স্ত্রীর সঙ্গে মিলে তৈরি করেন একটি স্টার্টআপ সংস্থা। নাম দেন বাইজু’স।