গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs শাহজাহান ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার সিবিআই-র 

    শাহজাহান ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার সিবিআই-র 

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোট-পরবর্তী হিংসা মামলায় সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহান-ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
    ২০১৯ সালে লোকসভা ভোটের পর সন্দেশখালিতে বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল-সহ তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। এ বার সেই ঘটনাতেই ১০ অভিযুক্ত গ্রেফতার। তদন্তকারী আধিকারিকদের দাবি, দীর্ঘ দিন ধরে সংগৃহীত তথ্যপ্রমাণ, সাক্ষ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে গুলি করার পর কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। পতাকা খোলাকে কেন্দ্র করে সেই সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় সিআইডি তদন্তে নেমেছিল।
    পরবর্তী কালে তাদের চার্জশিট থেকে অভিযুক্ত শেখ শাহজাহান-সহ ২৮ জনের নাম বাদ পড়ে। এর পরে নিহত তিন বিজেপি কর্মীর পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেখানে সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।