গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি, সাসপেন্ডেড ওসি এবার নবান্নে

    স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি, সাসপেন্ডেড ওসি এবার নবান্নে

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোটের মুখে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি দিয়ে সাসপেন্ড হয়েছিলেন। কালীঘাট থানার সেই  ওসি গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    ভোটপর্বে তৎকালীন কালীঘাট থানার ওসি গৌতম নিজেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রথম গৌতমের ছবি প্রকাশ্যে আনে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। যদিও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চামেলি জায়গায় বলাই বাগকে আনা হয়।

    তবে রাজ্যে পালাবদলের পর এবার গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম দাস কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত।