
রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে নির্বাচনী প্রচার, একাধিক মন্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। তাঁর দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য অন্য ধর্মালম্বিদের ভাবাবেগে আঘাত করেছে। মামলাকারী রিঙ্কি চট্টোপাধ্যায়ের অভিযোগ ২০২৫ সালে কলকাতায় রেড রোডে ইদের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগও নেননি পুলিশ।
এরপর ধর্নামঞ্চ থেকেও একটি বিশেষ সম্প্রদায়ের নাম নিয়ে হুমকি দিয়েছিলেন। এই দুই মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায়।




