গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology বাবার ডায়েরিতে অজানা হকিং

    বাবার ডায়েরিতে অজানা হকিং

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সুপরিচিত বিজ্ঞানী স্টিভেন হকিংয়ের ছাত্রজীবন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তার বাবা। সম্প্রতি হকিংয়ের বাবার ৬০ বছর পুরানো এক গোপন ডায়েরির কোড বা সংকেত উদ্ধার করা গেছে, যেখানে তিনি আক্ষেপ করে লিখেছিলেন, ছেলের পড়াশোনায় মন নেই এবং সে কোনো উদ্যোগ ছাড়াই অলসভাবে ঘুরে বেড়ায়।

    উল্লেখ্য, বিশ্বের জ্যামিতি ও পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার পথ ধরে স্টিফেন হকিং হয়ে উঠেছিলেন ব্ল্যাক হোল তত্ত্বের জনপ্রিয় পথপ্রদর্শক। তার লেখা তুমুল জনপ্রিয় বই, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিশ্বজুড়ে ১ কোটি ৩০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে, যা মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছে,পাখির মতো মাটির দিকে তাকিয়ে না থেকে, আকাশের তারাদের দিকে তাকাতে।অথচ, হকিংয়ের ছাত্রজীবনে ও তার প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার দিনগুলোতে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তার বাবা ফ্র্যাঙ্ক হকিং।সম্প্রতি আবিষ্কৃত ও গোপন কোড বা সংকেতে আংশিক লেখা ডায়েরিতে ফ্র্যাঙ্ক লিখেছিলেন, স্টিফেন কোনো উদ্যোগ ছাড়াই অলসভাবে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় এবং পড়াশোনাতেও তেমন মন নেই।এদিকে,কোস্টা পুরস্কার পাওয়া জীবনীকার গ্রাহাম ফারমেলো মানুষের জীবন নিয়ে লেখেন ও তিনি একজন পদার্থবিদও।

    তাকে হকিং পরিবারের সেই ব্যক্তিগত নথিপত্র ও আলোকচিত্রগুলো দেখার নজিরবিহীন সুযোগ দেওয়া হয়েছে, যার মধ্যেই লুকিয়ে ছিল এসব অজানা ডায়েরি।জন মারে প্রকাশনা এ সপ্তাহেই ঘোষণা করতে যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে স্টিফেন হকিংয়ের এস্টেট বা উত্তরাধিকারীর মাধ্যমে অনুমোদিত তার প্রথম পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন গ্রাহাম ফারমেলো।তার এ গবেষণার অংশ হিসেবে ফারমেলোকে হকিংয়ের বাবার ডায়েরি থেকে শুরু করে মা ইসোবেলের চিঠিপত্র ও দিনলিপির মতো আগে কখনো সামনে না আসা বহু নথিপত্র দেখার সুযোগ দেওয়া হয়েছে।এতকাল যাবত এসব জিনিস সংরক্ষিত ছিল হকিংয়ের বোন মেরির বাড়িতে।