গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান!

    ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান!

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স
    ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ২০২৫ সালের জুলাইয়ে একটি তেলবাহী জাহাজকে আটক করেছিল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর।
    আটক হওয়ার দশ মাস পর ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়া হল। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতি জারি করে জাহাজ মন্ত্রকের তরফে এই মুক্তির কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এমভি হারবার ফিনিক্স নামে একটি তেলবাহী জাহাজকে ইরানের জাস্ক বন্দরে আটক করা হয়। সেই জাহাজে ১০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদেরও আটক করা হয়। আপাতত তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
    তবে কেন তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।