
মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পরদিনই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
জেলা সভাপতির পদ আগেই ছেড়েছেন। এবার তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন সহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বারাসতের সাংসদ। একইসঙ্গে তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে নাম না করে দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। লোকসভার সচেতকের পদ হারানোর পর থেকেই বিদ্রোহী কাকলি ঘোষদস্তিদার। আনুগত্যের পুরস্কার পেয়েছেন বলে দলকেই আক্রমণ করেছিলেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন শিক্ষা, দুর্নীতি থেকে আর জি করে অভয়ার মৃত্যু। চিকিৎসকের মৃত্যুতে ওঠা প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ব্যথিত করেছে খাদ্য, শিক্ষা দুর্নীতি থেকে আরজি করকাণ্ড। নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন।
পদে থেকেও অভদ্র সাংসদদের অশালীন আচরণ বন্ধ করা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা না পেলে, পদে থাকার মানে হয় না। আই প্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন চিঠিতে।




