গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পদত্যাগ করেই নেতৃত্বকে আক্রমণ সুশান্ত-অরূপের

    পদত্যাগ করেই নেতৃত্বকে আক্রমণ সুশান্ত-অরূপের

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শুরু হয়েছিল দেবলীনা বিশ্বাসকে দিয়ে। এবার বরো ১২ চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

    অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছাড়লেন তৃণমূল মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বুধবার পুর কমিশনারের ঘরে গিয়ে ফর্মালিটিজ সারার পর ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, ৯৮ ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী জানিয়েছেন আপাতত কাউন্সিলর পদ ছাড়ছেন না। এদিকে ইস্তফা দিয়েই বিস্ফোরক দুই নেতা। দলের খারাপ ফলের পর কোথায় গেলেন এক্স ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া মন্ত্রীরা। যাদের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছনো যেত না। দলের বহু কর্মীরা ঘরছাড়া, তখন যাদের কনভয়ের পিছনে ৫-৬টা গাড়ি থাকত তাঁদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের আরও প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর উৎসবে কেন সেলিব্রিটি নেতৃত্বদের দেখা গেল না। অরূপ চক্রবর্তীর কথায় এই রেজিগশেন শুধুমাত্র একটা পদ ছাড়া নয়, একটা প্রতীকী মানসিক অবস্থান। তাঁর আরও বক্তব্য। জনাদেশকে মেনে নিতে হবে।

    ২০২৬-র জয় মানতে না পারলে ২০২১-র জয় মিথ্যে। মাত্র কদিন আগে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৯ নম্বর বরোর চেয়ারপার্সন পদে ইস্তফা দিয়েছেন।