
গুজরাট উপকূল থেকে ১ হাজার ১৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে রাজ্যের সন্ত্রাসদমন শাখা এবং উপকূলরক্ষীবাহিনী।
সংবাদ সংস্থা জানিয়েছে, মুন্দ্রা উপকূলের অদূরে একটি ভেসেলকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সেটিকে ধাওয়া করে উপকূলরক্ষীবাহিনী। তার পর ভেসেলটিকে আটক করে তারা। খবর দেওয়া হয় রাজ্যের সন্ত্রাসদমন শাখাকে। তাদের হাতে তিন পাচারকারীকে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে রাজ্যের সন্ত্রাসদমন শাখা গোয়েন্দা সূত্রে খবর পায় যে, গুজরাট উপকূল হয়ে বিপুল পরিমাণ মাদক দেশে ঢুকতে পারে। তার পর উপকূলীয় থানা এবং উপকূলরক্ষীবাহিনীকে সতর্ক করে সন্ত্রাসদমন শাখা। গত দু’দিন ধরে উপকূলে কড়া নজরদারি চলছিল।
রাজ্য পুলিশের ডিজি কেএলএন রাও জানিয়েছেন, মুন্দ্রা বন্দরের কাছে একটি ভেসেলকে আটক করা হয়েছে। সেটি থেকে ১১৫ কেজি কোকেন উদ্ধার হয়েছে। তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।




