গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বিজয়নের বাড়িতে ইডি, বিক্ষোভ, আটক বেবি-সহ শীর্ষ নেতারা

    বিজয়নের বাড়িতে ইডি, বিক্ষোভ, আটক বেবি-সহ শীর্ষ নেতারা

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স
    সন্দেশখালি কাণ্ডের ছায়া তিরুঅনন্তপুরমে! কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে বুধবার হামলার শিকার হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি!
    এদিকে, পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে উত্তাল কেরলম। পথে নেমে বিক্ষোভ বাম কর্মীদের। সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছে দিল্লিতেও। ইডির সদর দফতরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক খোদ সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। দলীয় সূত্রের খবর, আরও বহু সিপিএম কর্মী আটক হয়েছেন। আসলে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে বুধবার সকাল থেকে তাঁর বাড়ি-সহ ১২টি জায়গায় তল্লশি চালাচ্ছে ইডি। সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার কেরলমের মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই তালিকায় মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়ির পাশাপাশি রয়েছে কেরলমের প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের কোঝিকোড়ের বাড়িও। শুরু থেকেই ইডির তল্লাশিতে বাধা দেয় সিপিএম। রাজ্যের প্রায় সব প্রান্তে পথে নেমে পড়েন বাম কর্মীরা।
    এমনকী বিজয়নের কান্নুরের বাড়ির সামনে ইডি আধিকারিকদের গাড়ির উপরও চড়াও হন বাম-কর্মী সমর্থকরা।