
পাটের জমির মাটি খুঁড়তেই বস্তা বস্তা টাকা। বাদুড়িয়ার চেয়ারম্যান কীর্তিতে চোখ কপালে তদন্তকারী অফিসারদের।
সোমবার বাদুড়িয়ার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে হোটেল থেকে গ্রেফতার করা হয়। সেই রাতেই বাদুড়িয়া পুরসভা পরিচালিত পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে ৪ হাজার সরকারি ত্রিপল এবং ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর বুধবার দীপঙ্কর ভট্টাচার্য-র পাটের ক্ষেতে মাটি খুঁড়ে টাকা উদ্ধার করেছে পুলিশ। ৫ বস্তা এবং ট্রলি থেকে থেকে বিপুল টাকা উদ্ধার করেছে পুলিশ। রীতিমত বস্তাভর্তি টাকা কাঁধে তুলে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ ২৪ মে রাতে দীপঙ্কর ভট্টাচার্যর অফিস এবং তৃণমূলের পার্টি অফিসে ভ্যানে করে সরকারি ত্রিপল নিয়ে যেতে দেখেছেন।
তারাই বাদুড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গেলে দীপঙ্কর এবং তাঁর সহযোগীরা পালিয়ে যায়।




