
ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ওই বৈঠকে তিনি রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় তুলে ধরেছেন।
যার মধ্যে ছিল মেকেদাতু বাঁধ প্রকল্প, তামিলনাড়ুর রাজ্য সংগীত এবং ঐতিহাসিক তাম্রফলক ফেরত আনার বিষয়। সম্প্রতি হল্যান্ড থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন থালাপতি বিজয়। বৈঠকে তিনি কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজয়ের মতে, দুই রাজ্যের সীমান্তসংলগ্ন এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হলে তামিলনাড়ুর নিম্নপ্রবাহ অঞ্চলে জলের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেছেন, কর্ণাটক সরকারের এমন কোনো পদক্ষেপ কাবেরী -র জল বিরোধ ট্রাইব্যুনাল এবং ভারতের সুপ্রিম কোর্টের রায়ের চেতনার পরিপন্থী হবে।




