গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ইডি অভিযানের নেপথ্যে কংগ্রেসের হাত : বিজয়ন

    ইডি অভিযানের নেপথ্যে কংগ্রেসের হাত : বিজয়ন

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী নেতাদের নিশানা করছে,আর তাতে মদত দিচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। এই অভিযোগ করেছেন, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন।

    কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড, বা, সিএমআরএল সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরে বিজয়নের তিরুঅনন্তপুরমের ভাড়াবাড়ি এবং কান্নুরের পারিবারিক ভিটেতে তল্লাশি অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইডির অভিযানের শেষে সাংবাদিকদের কেরল বিধানসভার বিরোধী দলনেতা বিজয়ন জানিয়েছেন যে, কংগ্রেস বিরোধী দলগুলির বিরুদ্ধে ইডির পদক্ষেপকে সমর্থন করছে। তিনি বলেছেন, অনেকদিন ধরেই ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাতে চেয়েছিল। তিনি মনে করেন এই তল্লাশি কিছু মানুষের, বিশেষ করে রাহুল গান্ধীর মতো কারও, খুবই খুশির কারণ হবে।উল্লেখ্য,চলতি মাসেই কেরল বিধানসভার ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের কাছে পরাস্ত হয়েছে সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। টানা ১০ বছর মুখ্যমন্ত্রিত্বের পরে সরতে হয়েছে বিজয়নকে।

    মালয়ালি রাজনীতির প্রধান প্রতিদ্বন্দ্বী দলকে নিশানা করে বিজয়ন বলেছেন,কংগ্রেসের অবস্থান হল, তাদের নিজেদের দল ছাড়া অন্যদের বিরুদ্ধে ইডির হস্তক্ষেপ চলা উচিত। এ বিষয়ে কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সহযোগিতা করছে দাবি করে প্রবীণ সিপিএম নেতার মন্তব্য,রাহুল গান্ধী তো প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়নি এবং কেন তাঁকে গ্রেফতার করা হয়নি।