গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের ২ কর্মাধ্যক্ষ গ্রেফতার

    তৃণমূলের ২ কর্মাধ্যক্ষ গ্রেফতার

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তোলাবাজির অভিযোগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

    তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর গুলি ও ২৭ লাখ টাকা। এক ব্যবসায়ীর কাছ থেকে কুড়ি লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহার বিরুদ্ধে। একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগে তাঁর ভাই সুজিত সাহাকেও গ্রেফতার করেছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি-মারধরের অভিযোগে ‘খানাকুলে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের উপপ্রধানকে। তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর করেন স্থানীয়রা।

    এদিকে মহেশতলায় গ্রেফতার ২ তৃণমূল নেতাকে কোমড়ে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। শেখ বাপ্পা এবং জাহাঙ্গির হাজির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে।