গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Murshidabad আটক লক্ষ্মীর ভাণ্ডারের ‘পুরুষ’ প্রতারক

    আটক লক্ষ্মীর ভাণ্ডারের ‘পুরুষ’ প্রতারক

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই বক্রমপুর থেকে আটক করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পুরুষ প্রতারক রকিবুল শেখকে।

    স্থানীয়দের দাবি রকিবুল ৩ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছিলেন। যদিও রকিবুল নিজে দাবি করেছেন তিনি এক বছর ধরে টাকা নিচ্ছেন। দুপুরে নবান্নে অন্নপূর্ণা প্রকল্পের ফর্মপ্রকাশের সময় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে অনেক বেনোজল রয়েছে। বরহমপরের বাসিন্দা রকিবুল শেখও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। এখন ২ কোটি ২০ লাখ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পান। যারমধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় ৩০ লাখ নাম আছে। সেই সংখ্যক মানুষের নাম বাদ যাবে। এদিকে ভোটের আগে এসআইআর নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ এই অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি আবার মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের তৃণমূল সদস্য।

    এপ্রিল মাসে এসআইআরের বিরুদ্ধে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক ৪ ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন অভিযুক্ত শামসুল হক। I