
ময়নাতদন্তের পর পরিচালক অনীক দত্তকে শেষশ্রদ্ধা জানিয়েছেন ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে গিয়ে পরিচালককে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। রাজ্য সরকারের তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে পরিচালকের মেয়ে সুইডেনে থাকেন। তিনি বৃহস্পতিবার শহরে এসে পৌঁছবেন। পরিচালকের দেহ নন্দনে রাখা হবে। সেখানে শেষশ্রদ্ধা জানাতে পারবেন গুণমুগ্ধরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। এদিকে অনীক দত্ত-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত রয়েছে। অতিরিক্ত ইন্টারনাল রক্তক্ষণ, মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথার বাঁ দিকে গুরুতর আঘাত রয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে ওপর থেকে পড়ার জন্য পরিচালকের মাথার খুলির হাড়, পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। কোমর চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে। ফুসফুসে রক্ত জমাট রয়েছে। এদিকে অনীক দত্ত-র মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধায়ক চিকিৎক ইন্দ্রনীল খাঁ।
তিনি থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন। তার কারণে মানসিক অবসাদে ছিলেন কিনা তার তদন্ত হবে বলে জানিয়েছেন।




