গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের বিরুদ্ধে এফআইআর, কোর্টে পরমব্রতও

    অভিষেকের বিরুদ্ধে এফআইআর, কোর্টে পরমব্রতও

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

    জনসমক্ষে উস্কানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ২ মে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বাংলা বিরোধী গুজরাটি গ্যাং বলে উল্লেখ করেছিলেন। এই ধরণের মন্তব্য সমাজে বিদ্বেষ ছড়ায় বলে অভিযোগ অভিযোগকারী ব্যক্তির। এদিকে ভোেট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় এফআইআর-র আর্জি খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০২১-এ তৃণমূল ভোটে জেতার পর রগড়ানি দিবস ঘোষণা করে পোস্ট করেছিলেন। সেই পোস্টে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

    মামলাকারী আইনজীবীর অভিযোগ এই পোস্টের পড়ে বেলেঘাটায় খুন হয়ে যান অভিজিৎ সরকার। আরও ৫০ জন কর্মীও খুন হয়েছেন জেলায় জেলায়। ইতিমধ্যে গড়িয়াহাট থানায় হাজিরা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।