গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ইরানের সেনাঘাঁটিতে মার্কিন হামলা! ইজরায়েলে সাইরেন

    ইরানের সেনাঘাঁটিতে মার্কিন হামলা! ইজরায়েলে সাইরেন

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধবিরতির মধ্যেই ফের সংঘাতে জড়িয়েছে আমেরিকা এবং ইরান। হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা।
    ওই মার্কিন আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী এবং হরমুজ ধরে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলিকে সুরক্ষিত রাখতেই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানও।
    সে দেশের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তারা বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আমেরিকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি-র তরফে হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, আমেরিকা ফের হামলা চালালে, আরও কঠোর জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার আর এক দেশ কুয়েতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম’কে। উত্তর ইজরায়েলেও সাইরেনের শব্দ শোনা গিয়েছে।