গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ইদের সকালে ঝালমুড়ি পার্টিতে দিলীপ

    ইদের সকালে ঝালমুড়ি পার্টিতে দিলীপ

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ইদের সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে স্থানীয়দের সঙ্গে ঝালমুড়ি পার্টিতে মাতলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবছর রেড রোডের পরিবর্তে ইদের নমাজ পাঠ হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
    তিনি বলেছেন, উৎসব থাকবেই, তার জন্য আমজনতার সমস্যা হলে চলবে না। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে ভোট প্রচারে এসে খেয়েছিলেন ঝালমুড়ি। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে ট্রেন্ডিং এই অতি পরিচিত খাবার। কলকাতায় থাকলে প্রতিদিনই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। বৃহস্পতিবার অর্থাৎ ইদের সকালেও তার অন্যথা হয়নি। প্রাতঃভ্রমণের ফাঁকেই ঝালমুড়িতে মেতে ওঠেন মন্ত্রী।
    একা নন, সেই সময় ইকো পার্কে যারা ছিলেন, সকলকে নিয়ে ঝালমুড়ি পার্টি করেন। রীতিমতো খোশ মেজাজে তাঁদের সঙ্গে গল্পও করতে দেখা যায় মন্ত্রীকে।