গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সীমান্তে বিএসএফ-কে দেওয়া জমির হিসাব মুখ্যমন্ত্রীর

    সীমান্তে বিএসএফ-কে দেওয়া জমির হিসাব মুখ্যমন্ত্রীর

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিএসএফ-এর আউটপোস্ট তৈরি এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আরও দ্রুত সম্পন্ন করতে কোন জেলায় কত জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে সেই খবর নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ-কে অতিরিক্ত জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এর হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমি মূলত ব্যবহার করা হবে বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য। মুখ্যমন্ত্রীর পোস্টে বলা হয়েছে, কোচবিহারে ২২.৯২৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিং-এ ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর এবং দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে।
    এছাড়াও মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমি তুলে দেওয়া হয়েছে বিএসএফ-এর হাতে।