গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাথরকুচি

    জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাথরকুচি

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চিকিৎসার ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্য পাথরকুচি অন্যতম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পাথরকুচি পাতা কিডনি রোগ, জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে।

    চলুন জেনে নেই পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে।পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। এই যেমন অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে, প্রসাব আটকে আছে। সে ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দু’ চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে জলের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।আবার,শিশুর পেটব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়। ওদিকে পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। সাধারণত বলা হয়,পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। লিভারের যেকোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী।

    ওদিকে,শরীর জ্বালাপোড়ায় দু-চামচ পাথর কুচি পাতার রস, আধা কাপ গরম জলেতে মিশিয়ে দুবেলা খেলে উপশম হয় সেইসঙ্গে,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মুত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতার রস।