গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সীমান্তে ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণে বুলডোজার : শাহ 

    সীমান্তে ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণে বুলডোজার : শাহ 

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স
    বেআইনি নির্মাণে ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
    সেক্ষেত্রে, আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সব অবৈধ নির্মাণকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এছাড়া প্রতিটি সীমান্ত জেলার জন্য একটি ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    আগেই স্মার্ট বর্ডারের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তে সুরক্ষা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় সরকার এবার দেশের সীমান্ত এলাকাগুলোতেও সফর শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা কোনওরকম বেআইনি নির্মাণ রাখা হবে না রাজ্যে। সেক্ষেত্রে কেন্দ্রের বুলডোজার নীতি গ্রহণ করেছে এ রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। এবার বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, আগামী ১৫ জুন পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।