গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ত্বিষা মৃত্যু : আদালতে বিস্ফোরক সিবিআই, জামিন খারিজ শাশুড়ির

    ত্বিষা মৃত্যু : আদালতে বিস্ফোরক সিবিআই, জামিন খারিজ শাশুড়ির

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ৩৩ বছর বয়সি মডেল- অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর মামলায় ক্রমশই জোরালো হচ্ছে চক্রান্তের পরিধি। এবার মৃত অভিনেত্রীর প্রাক্তন বিচারক শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি করেছে সিবিআই।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, পুত্রবধূ ত্বিষার চরিত্রে দাগ লাগাতে কোনও কসুর রাখেননি গিরিবালা সিং। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার শুনানিতে সিবিআই গিরিবালার আগাম জামিনের তীব্র বিরোধিতা করে জানায়, ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাঁর শাশুড়িকে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন। সিবিআই-এর এই সওয়াল-জবাবের পর ত্বিষার প্রাক্তন বিচারক শাশুড়ি গিরিবালা সিংয়ের আগাম জামিন বাতিল করে দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। এর আগে ১৫ মে ভোপালের দশম অতিরিক্ত দায়রা আদালত গিরিবালার আগাম জামিন মঞ্জুর করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানানো হয়। হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি দেবনারায়ণ মিশ্র নিম্ন আদালতের সেই নির্দেশকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন।

    এদিকে তদন্তের স্বার্থে ত্বিষার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালার বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে সিবিআই। সেই চ্যাট ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, ত্বিষা যখন প্রেগন্যান্ট হন, তখন তাঁর চরিত্র নিয়ে চরম সন্দেহ প্রকাশ করেছিলেন স্বামী ও শাশুড়ি। এমনকি গর্ভস্থ সন্তান সমর্থের নয়, অন্য কারও, এমন গুরুতর অপবাদ দিয়ে জোর করে ত্বিষার গর্ভপাত করানো হয়েছিল বলেও আদালতে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে সিবিআই। তদন্তকারী সংস্থা আদালতে স্পষ্ট জানিয়েছে,ত্বিষার শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর শরীরে থাকা একাধিক আঘাতের চিহ্নের কোনও সদুত্তর দিতে পারেননি।