গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Top News আবারও পুরুষ ‘লক্ষ্মী’র খোঁজ চন্দ্রকোণায়

    আবারও পুরুষ ‘লক্ষ্মী’র খোঁজ চন্দ্রকোণায়

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। ফের খোঁজ মিলেছে এক পুরুষ লক্ষ্মী প্রতারকের। জানা গিয়েছে চন্দ্রকোণার এক তৃণমূল নেতার নামে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
    লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে তাঁর নামেই ঢুকত, সেই কথা স্বীকারও করে নিয়েছেন ওই অভিযুক্ত তৃণমূল নেতা।  বিতর্কে জড়াতেই ওই তৃণমূল নেতা সাফাই দেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনিফিসিয়ারি বা উপভোক্তা হিসেবে যে তাঁর নাম রয়েছে, এটা নাকি তাঁর জানাই ছিল না। এর পাশাপাশি ওই তৃণমূল নেতা দাবি করেন, উপভোক্তা হিসেবে তাঁর নাম থাকলেও, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাঁর স্ত্রীর অ্যাকাউন্টেই ঢুকত। চন্দ্রকোণার অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছে চন্দ্রকোণা টাউন থানার পুলিশ। জানা গিয়েছে, উত্তম কুমার সাউ নামের ওই তৃণমূল নেতা ঠিকা কর্মী হিসাবে কাজ করেন। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন, পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিনের পর দিন নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি।
    এ ছাড়াও ওই তৃণমূল নেতা যেন পাওয়া সব টাকা ফেরত দেন, সেই দাবি জানিয়ে ও উত্তম কুমার সাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি।