গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সিবিএসই দ্বাদশের ফল ,দায়িত্ব নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

    সিবিএসই দ্বাদশের ফল ,দায়িত্ব নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    নিট ইউজি-র প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই সিবিএসই দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করার ১৫ দিন পর মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, তদন্তে যদি কোনও রকমের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, তবে কেউ রেহাই পাবে না।

    শুধু তা-ই নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিবিএসই বোর্ডের নতুন চালু করা অন স্ক্রিন মার্কিং বা, ওএসএম ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে এই পদ্ধতিটি এক প্রগতিশীল পদক্ষেপ। এই পদ্ধতিতে খাতা দেখার ফলে স্বচ্ছতা বাড়বে এবং এতে ছাত্র-ছাত্রীদেরই উপকার হবে বলে মনে করেছেন তিনি। এদিকে, সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা দেখার দায়িত্ব যে সংস্থাকে দেওয়া হয়েছিল, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সিবিএসই-র কাছে জানতে চেয়েছিলেন, ওই সংস্থাকে কি কোনও বিশেষ কারণে খাতা দেখার বরাতটি ঘুরপথে পাইয়ে দেওয়া হয়েছে? যুক্তি হিসাবে রাহুল গান্ধী বলেছিলেন, এর আগে নাম বদলে তেলঙ্গানায় একই কাজ করেছিল সংস্থাটি আর সেখানেও বিতর্ক তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কি তবে যাচাই না করেই এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে সংস্থাটিকে? অন্যদিকে শুধু সিবিএসই নয়, বর্তমানে ভারত এবং বিদেশের বহু বড় বড় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খাতা দেখার জন্য এই ধরনের ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি বা ওএসএম ব্যবস্থা চালু করেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।

    তবে ভুল যে হয়েছিল, তা-ও স্বীকার করেছেন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি, সব ঠিক হয়ে যাবে, দায়িত্ব তাঁর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, বর্তমানে খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলছে, তার মাধ্যমেই সমস্ত ভুল সংশোধন করে নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, একজন পড়ুয়ার মনেও কোনও প্রশ্ন বা উদ্বেগ রাখবেন না, সকলের সমস্যার সমাধান করা হবে।