গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপেই অবসর নিচ্ছেন মদ্রিচ!

    বিশ্বকাপেই অবসর নিচ্ছেন মদ্রিচ!

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বকাপ শেষ করেই পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ অধ্যায় আসন্ন বিশ্বকাপেই শেষ হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

    তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরই অবসরের ঘোষণা দিতে পারেন মদ্রিচ। বর্তমানে এসি মিলানের সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী মাসে।চুক্তি আলোচনার সময় মদ্রিচ ক্লাবের কাছে শর্ত রেখেছিলেন, আগামী সিজনে যেন চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু সিরি আ’র শেষ রাউন্ডে কাগলিয়ারির বিপক্ষে হারের পর মিলানের শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়নি। ফলে লিগ শেষ করে তারা পাঁচ নম্বরে।এই ব্যর্থতার পরপরই ক্লাব বড় পরিবর্তনের পথে হাঁটে, কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে বরখাস্ত করা হয় এবং কয়েকজন শীর্ষ কর্তাকেও সরিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মিলানে মদ্রিচের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে।এদিকে,রিয়াল মাদ্রিদে ১৩ বছরের সফল অধ্যায় শেষে গত বছরের জুলাইয়ে মিলানে যোগ দিয়েছিলেন মদ্রিচ। বয়স ৪০ হলেও ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি এবং অল্প সময়েই সমর্থকদের মন জয় করেছেন।তবে এখন তার সামনে বড় সিদ্ধান্তের সময়।বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনি শিগগিরই ক্রোয়েশিয়া দলের ক্যাম্পে যোগ দেবেন, তাই ক্লাব ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই আসতে পারে।

    অন্যদিকে,পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ এবারের টুর্নামেন্টে আরও একটি অধ্যায় যোগ করতে যাচ্ছেন। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়া খেলবে স্লোভেনিয়া ও বেলজিয়ামের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ।